1. admin@dailyanusandhan.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দৈনিক গোয়েন্দা সংবাদ-এর বার্তা সম্পাদক রবিউল ইসলাম জুয়েল মায়ের ইন্তেকাল। দশম শ্রেণিতে পড়ার সময় ওয়াং নারকেলের বর্জ্য ব্যবহার করে সমুদ্রের জল ছাঁকার একটি ব্যবস্থা তৈরি করেন। এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম। ফরিদগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারী মাছুম আলমকে স্ট্যান্ড রিলিজ। মিথ্যা তথ্য ছড়ালে ব্যবস্থা’ বক্তব্য প্রত্যাহার করলো বিদ্যুৎ বিভাগ ক্যানসার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের সন্তান আবু আলী সিনা। এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক। মাইক্রোপ্লাস্টিক পাওয়া ২৬টি টুথপেস্টের তালিকায় ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্ট ব্র্যান্ডের আটটি। ঢাকা মেডিকেল কলেজের প্রথম মুসলিম অধ্যক্ষ মতলবের ড. নওয়াব আলী করোনা : চীনের উহানের সেই ল্যাবে অর্থায়ন করেছিল যুক্তরাষ্ট্র

চাঁদপুর জেলার মলতব উপজেলার সন্তান অয়ারল্যন্ডের ক্লোনাকিল্টি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন।

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮৭ বার পঠিত

দৈনিক অনুসন্ধান ডেস্ক রিপোর্ট
১৭/৬/২০২৬

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃতি সন্তান ইউছুফ জনাব আলী আয়ারল্যান্ডের ক্লোনাকিল্টি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জন মতলববাসীসহ দেশের মানুষের মধ্যে গর্ব ও আনন্দের সঞ্চার করেছে।

বিদেশের মাটিতে একজন বাংলাদেশি হিসেবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বের দায়িত্ব লাভ করে ইউছুফ জনাব আলী নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্থানীয়দের মতে, তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি মতলব দক্ষিণ, চাঁদপুর এবং বাংলাদেশের জন্যও একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

দীর্ঘদিন ধরে আয়ারল্যান্ডে বসবাসরত ইউছুফ জনাব আলী স্থানীয় সমাজ উন্নয়ন, জনসেবা ও নাগরিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং জনসম্পৃক্ততার স্বীকৃতি হিসেবেই তিনি ক্লোনাকিল্টি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন।

ইউছুফ জনাব আলীর মেয়র নির্বাচিত হওয়ার খবরে মতলব দক্ষিণের নিজ গ্রাম গোবিন্দপুরসহ আশপাশের এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই এটিকে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, একজন প্রবাসী বাংলাদেশির এমন উচ্চপর্যায়ের নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হওয়া দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও যে সাফল্যের স্বাক্ষর রাখা সম্ভব, ইউছুফ জনাব আলীর অর্জন তারই উজ্জ্বল উদাহরণ।

মতলবের এই কৃতি সন্তানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে ক্লোনাকিল্টি শহর উন্নয়ন ও সমৃদ্ধির নতুন ধাপ অতিক্রম করবে এবং তিনি ভবিষ্যতেও বাংলাদেশ ও প্রবাসী কমিউনিটির সুনাম অক্ষুণ্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক অনুসন্ধান
Theme Customized By Shakil IT Park