1. admin@dailyanusandhan.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দৈনিক গোয়েন্দা সংবাদ-এর বার্তা সম্পাদক রবিউল ইসলাম জুয়েল মায়ের ইন্তেকাল। দশম শ্রেণিতে পড়ার সময় ওয়াং নারকেলের বর্জ্য ব্যবহার করে সমুদ্রের জল ছাঁকার একটি ব্যবস্থা তৈরি করেন। এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম। ফরিদগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারী মাছুম আলমকে স্ট্যান্ড রিলিজ। মিথ্যা তথ্য ছড়ালে ব্যবস্থা’ বক্তব্য প্রত্যাহার করলো বিদ্যুৎ বিভাগ ক্যানসার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের সন্তান আবু আলী সিনা। এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক। মাইক্রোপ্লাস্টিক পাওয়া ২৬টি টুথপেস্টের তালিকায় ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্ট ব্র্যান্ডের আটটি। ঢাকা মেডিকেল কলেজের প্রথম মুসলিম অধ্যক্ষ মতলবের ড. নওয়াব আলী করোনা : চীনের উহানের সেই ল্যাবে অর্থায়ন করেছিল যুক্তরাষ্ট্র

ফরিদগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারী মাছুম আলমকে স্ট্যান্ড রিলিজ।

  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পঠিত

দৈনিক অনুসন্ধান ডেস্ক রিপোর্ট
ফরিদগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারী মাছুম আলমকে স্ট্যান্ড রিলিজ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ মাছুম আলম খানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। একই সঙ্গে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের অভিযোগ ও তদন্ত শাখায় বদলি ও পদায়ন করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের ৬ আগস্ট বৃহস্পতিবার এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, বদলিকৃত কর্মচারীকে আগামী ৯ আগস্ট রবিবার মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই তারিখ থেকে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিসে দায়িত্ব পালনকালে মাছুম আলম খানের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের হয়রানি, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি ও আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন সেবার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ দাবি এবং দাপ্তরিক কাজে ভোগান্তির অভিযোগ নিয়েও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছিল বলে জানা গেছে।

জানা যায়, অভিযোগের প্রেক্ষাপটে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের অভিযোগ ও তদন্ত শাখায় বদলি ও পদায়ন করার বিষয়টি স্থানীয়ভাবে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে তার বদলির খবরে অনেক সেবাগ্রহীতার মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক অনুসন্ধান
Theme Customized By Shakil IT Park