1. admin@dailyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দৈনিক গোয়েন্দা সংবাদ-এর বার্তা সম্পাদক রবিউল ইসলাম জুয়েল মায়ের ইন্তেকাল। দশম শ্রেণিতে পড়ার সময় ওয়াং নারকেলের বর্জ্য ব্যবহার করে সমুদ্রের জল ছাঁকার একটি ব্যবস্থা তৈরি করেন। এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম। ফরিদগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারী মাছুম আলমকে স্ট্যান্ড রিলিজ। মিথ্যা তথ্য ছড়ালে ব্যবস্থা’ বক্তব্য প্রত্যাহার করলো বিদ্যুৎ বিভাগ ক্যানসার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের সন্তান আবু আলী সিনা। এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক। মাইক্রোপ্লাস্টিক পাওয়া ২৬টি টুথপেস্টের তালিকায় ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্ট ব্র্যান্ডের আটটি। ঢাকা মেডিকেল কলেজের প্রথম মুসলিম অধ্যক্ষ মতলবের ড. নওয়াব আলী করোনা : চীনের উহানের সেই ল্যাবে অর্থায়ন করেছিল যুক্তরাষ্ট্র

৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি ফ্লাইট।

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১০০ বার পঠিত

৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি ফ্লাইট

ছবি: সংগৃহীত

দৈনিক অনুসন্ধান প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১২:৫৭

পবিত্র হজ পালন শেষে ৪১৯ জন হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সৌদি আরব থেকে আসা ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে প্রথম ফিরতি ফ্লাইটটি। সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হয় হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম।

প্রথম দিন শনিবার বিভিন্ন সময়ে মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হজযাত্রীর দেশে ফেরার কথা রয়েছে। তাদের স্বাগত জানাতে বিমানবন্দর ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিমানবন্দরে অবতরণের পর প্রত্যেক হজযাত্রীকে ৫ লিটার করে জমজমের পানি দেওয়া হচ্ছে।

এর আগে গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়। এরপর বাংলাদেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে যান। হজ পালন শেষে এখন শুরু হয়েছে তাদের দেশে ফেরার কার্যক্রম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক অনুসন্ধান
Theme Customized By Shakil IT Park